শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাঘাইছড়ির বাঘাইহাটে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

৯৩

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাংলাদেশ সেনাবাহিনী, ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি কর নিতে গরীব দু:খি ও অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের ৬ ইস্ট বেংগল এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বাঘাইহাট ৬ই বেংগলের খেলার মাঠে অর্ধ-শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খাইরুল আমিন, পিএসসি।

এতে শতাধিক অসহায় দু:স্থদের মাঝে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, চা পাতা, আটা ও লবন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৩৬নং সাজেক ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা, সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, ৫নং ওয়ার্ড মেম্বার, পরিচয় চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।