শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

দীঘিনালায় অসহায়দের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

১১৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
আত্নশুদ্ধির মাস মাহে রমজান শেষে ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে গরীব দু:খি ও অসহায়দের মাঝে খাগড়াছড়ির দীঘিনালাস্থ ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের (এফএআরটিসি) এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের (এফএআরটিসি) আয়োজনে ১নং কবাখালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীঘিনালা জোনের ঈদ উপলক্ষে থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের (এফএআরটিসি) প্রধান প্রশিক্ষক লে: কর্নেল রুমন পারভেজ পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের (এফএআরটিসি) ওআইসি মেজর ফয়সাল আহমেদ, ক্যাপ্টেন আবদুল্লাহ হীলমাফি ও ক্যাপ্টেন ফারদিন আফজাল।

এতে শতাধিক অসহায় দু:স্থদের মাঝে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, চা পাতা, আটা ও লবন বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী প্রদানের সময় কমান্ডার লে: কর্ণেল রুমন পারভেজ বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে দিতে অসহায় দু:স্থদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে সমান্য ঈদ উপহার প্রদান করা হলো।

ঈদ উপহার পেয়ে কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার আরোজা বেগম (৫৩) বলেন, ঈদ আসলে আর্মিরা গরীব মানুষকে ঈদ করার জন্য সাহায্য দেয়। আমাকেও ঈদের উপহার দিয়েছে ভালো করে ঈদ করতে পারব। সামাজিক উন্নয়নে সেনাবাহিনী প্রশংসনীয় কাজ করে যাচ্ছে।