শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

রাঙ্গামাটিতে বৈসাবি উপলক্ষে মেলা ও আনন্দ র‌্যালী

বৈসাবি অহিংসা, বন্ধুত্ব ও মৈত্রীর প্রতীক: সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৪০

॥ আরিফুর রহমান ॥
সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, এমপি বলেছেন, পৃথিবীর যে সকল দেশের সাথে আমাদের সংস্কৃতি বিনিময় চুক্তি হয়েছে, সেসব দেশে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠিগুলোর সংস্কৃতি তুলে ধরা হবে। বৈসাবির আনুষ্ঠানিকতার মাধ্যমে এই অঞ্চলের সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে। বুধবার (৩ এপ্রিল) বিকেলে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জ্বরতি তঞ্চঙ্গা, এমপি, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, এই বৈসাবি অহিংসার প্রতীক, বন্ধুত্বের প্রতীক এবং মৈত্রীর প্রতীক। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের মাধ্যমে যে সাংস্কৃতিক মেলবন্ধন এতে বন্ধন আরও সুদৃঢ় হয়। আমরা সব সময় পার্বত্য চট্টগ্রামের মানুষের সংস্কৃতি চর্চায় সহযোগীতা করবো এবং সবসময় পাশে আছি।

এর আগে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু এবং ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা পরিষদ কর্তৃক আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালী রাঙ্গামাটি কলেজ গেইট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। পরে রাঙ্গামাটি জেলা পরিষদ এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এর যৌথ আয়োজনে বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।