শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

মানিকছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

১০৭

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে অসহায়-হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯ টায় মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর আসাদুজ্জামান খন্দকার, ইউপি সদস্য মোঃ আসাদুল ইসলামসহ বিভিন্ন পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, পার্বত্যঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এ অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধারা অব্যহত থাকবে।