শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

খাগড়াছড়ি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১০১

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার। এ উপলক্ষে শুক্রবার (২৯মার্চ) বিকালে খাগড়াছড়ি শহরের ফোর ক্যাফে এন্ড রেস্টুরেন্টে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এ সভা হয়।

এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আজম, সাধারণ সম্পাদক আবু দাউদ, অর্থ সম্পাদক চিংমেপ্রু মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাংবাদিক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক কানন আচার্য, সাংবাদিক আব্দুর রউফ, সাংবাদিক দিদারুল আলম রাজু, সাংবাদিক মোঃ জসীম উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি জীতেন বড়ুয়া, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজিম উল হক মতবিনিময় করেন।

সাংবাদিকদের প্রতি শান্তিপূর্ণ ও সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনে সহযোগীতা চেয়ে দিদারুল আলম বলেন, দীর্ঘ ৩২ বছর রাজনৈতিক জীবনে পথচলায় দল থেকে কখনো কিছু চাইনি। তেমন চাওয়া পাওয়াও ছিলোনা, না চেয়েও দলের নীতি নির্ধারণকারীদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। ছাত্রজীবন থেকে ছাত্রলীগ শেষে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচিত হলে এলাকার সন্ত্রাস, মাদক নির্মূলসহ সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে সাংবাদিক নেতৃবৃন্দরা অতীতের মতো আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।