শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

৮৯

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মোঃ মাঈন উদ্দীনের সভাপতিত্বে ও সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া, সহকারী কমিশনার( ভূমি) শাহীনা নাছরিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল আলম চৌধুরী, মানিকছড়ি ওসি (তদন্ত) মোঃ আজগর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আতিউল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, মোঃ আবদুল মতিন, মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আহমদুল হক, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ পরিষদ সভাপতি অমর কান্তি দত্ত , ইউপি সদস্য মোঃ ইদ্রিস ইসলাম বাচ্চু, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেনসহ উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী প্রমূখ।