শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

এতিম শিশুদের প্রতি মানবিক আচরণ করতে হবে

দীঘিনালায় উপজেলা পর্যায়ে কিশোর কিশোরী ফোরামে কর্মপরিকল্পনা প্রনয়ন

১০৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দা লাইফলং সাকসেস অফ অরফান চিল্ড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রকল্প উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ফোরাম এর কর্মপরিকল্পনা প্রণয়ন দিনব্যাপি অনুষ্ঠান “আমরা করব জয় একদিন” গানের তালে তালে মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ।

বৃহস্পতিবার(২৮মার্চ) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থা আয়োজনে উপজেলা ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দা লাইফলং সাকসেস অফ অরফান চিল্ড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রকল্প উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ফোরাম এর কিশোর-কিশোরীদের অংশ গ্রহনে কর্মপরিকল্পনা প্রণয়ন দিনব্যাপি আলোচনা সভার সভাপতিত্ব করেন বোয়ালখালী সদর ইউনিয়ন এর কিশোর কিশোরী ফোরামে সভাপতি ইরিনা ত্রিপুরা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ। সমাপ্তি চাকমার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সফল প্রকল্প দীঘিনালা উপজেলা সমন্বয়কারী প্রীতি চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক অম্লান চাকমা। এতে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ একেএম নাজমুল ইসলাম, দীঘিনালা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো মাইন উদ্দিন, দীঘিনালা সফল প্রকল্প কমিউনিটি ফ্যাসিলিটেটর পপেন ত্রিপুরা ও তামান্না সিদ্দিক প্রমূখ।

আলোচনা সভা বক্তরা বলেন, এতিম শিশুদের প্রতি মানবিক আচার আচরন করতে হবে। বেশি ভাগ এতিম শিশুদের বাবা নাই। বাবা কষ্ট নিয়ে বড় হয়, মা হয় তাদের বাবার ভূমিকা পালন করে। এতিম শিশুদের সরকারী চাকুরীর কোর্টা থাকে এবং সরকার সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমেও সুযোগ-সুবিধা দিয়ে থাকে। তৃনমূল এনজিও সফল প্রকল্পের মাধ্যমে তাদের অধিকার ও সুরক্ষা রক্ষায় কাজ করে। এতিম শিশুদের অভিভাবক যারা থাকে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনে ব্যবস্থ হয় এবং এতিম শিশুর অভিভাবকদের স্বাবলম্বী করা জন্য প্রকল্পের মাধ্যমে অর্থায়ন করা হয়। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সফল প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরী ফোরামের মাধ্যমে সচেতনতা মূলক বার্তা উঠান বৈঠক ও বিভিন্ন ভাবে প্রচার করা হয়।