শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

লংগদু জোনের উদ্যোগে মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

৭৬

॥ মোঃ আলমগীর হোসেন ,লংগদু ॥
পাহাড়ী বাঙ্গালী অয পাড়ার ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে আইসিটিতে পারদর্শী এবং ডিজিটাল মিডিয়া সম্পর্কে জ্ঞান রাখতে গত ৩মার্চ মাস ব্যাপী কমিউনিটি কম্পিউটার কোর্সের আয়োজন করে লংগদু জোন।

বৃহস্পতিবার (২৮মার্চ) সকাল ১১টায় লংগদু জোনের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে পাহাড়ী বাঙ্গালী প্রশিক্ষণার্থী ৩০জন ছাত্র ছাত্রীর মাঝে মাস ব্যাপী কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ২০২৪ ইং শেষে সনদ প্রদান করা হয়। লংগদু জোনের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর আহমদ ফারসাদ কবির প্রশিক্ষণার্থীদের হাতে কম্পিউটার সনদ তুলে দেন। সনদ বিতরনে অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, বর্তমান সময়ে পড়া লেখার পাশাপাশি কম্পিউটার জানাটা আবশ্যক। অত্র দুর্গম এলাকার ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে লংগদু জোন এই কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।আশাকরি আমাদের এই আয়োজনে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে।