শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

খাগড়াছড়িতে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সাথে মত বিনিময় সভা

৮০

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ সভা বাস্তবায়ন করে। বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের (বাজেট ও প্রশাসন শাখা) উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এ সময় খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার হাওলাদার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, হেডম্যান, কারবারি, সাংবাদিক, শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

মতবিনিময় সভায় সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালন, যথাযথ নিয়ম অনুসরণ করা সহ শুদ্ধাচারে নিজেদের ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় চাকরির ক্ষেত্রে নিজেদের করণীয়,দায়িত্ব পালনের সাথে সাথে নিষ্ঠা, সচেতনতা, নির্দেশনা, সহনশীলতা, দুর্নীতি প্রতিরোধের মধ্য দিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।