শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

৬৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় জোন অধিনস্থ ১০০টি গরীব ও দুস্থ উপজাতি ও বাঙ্গালী পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৬মার্চ) বিকালে রামগড় ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে রামগড় জোন অধিনস্ত রামগড় উপজেলায় বসবাসরত উপজাতি-বাঙ্গালি গরীব ও দুস্থ ১০০টি পরিবারের মাঝে ইফতার ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল,ডাল,চিনি,আলু) বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন বলেন, রামগড় জোন কর্তৃক গরীব ও দুস্থ উপজাতি ও বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। এসময় অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহম্মেদ সহ কর্মকর্তা, সৈনিক, উপস্থিত ছিলেন।