শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

দীঘিনালায় দুস্থ পরিবারের মাঝে ৭ বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

৯৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া ৭ বিজিবি কর্তৃক স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও ঈদের বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬মার্চ) বিকালে বাবুছড়া ব্যাটালিয়নের ৭বিজিবি হ্যেলিপাডে দুই শতাধিক স্থানীয় গরিব, অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ করেন বাবুছড়া ব্যাটেলিয়ন (৭ বিজিবির) ৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

এবছর প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি’র সকল দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ভবিষ্যতেও আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। ইফতার ও ঈদ সামগ্রী পেয়ে মো রফিক ও রহিমা বেগম বলেন, ৭বিজিবি ইফতার ও ঈদের সেমাই চিনি দিয়েছে আমরা অনেক সময় সেমাই চিনি কিনতে পারি না,বিজিবিকে অনেক ধন্যবাদ জানাই।