শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়িতে দেশীয় তৈরি ১২০ লিটার চোলাইমদসহ আটক ২

৭১

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি ১২০ লিটার চোলাইমদসহ মোঃ দেলোয়ার হোসেন (২৭) ও মোঃ কামাল হোসেন (৪৫) নামের দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাপমারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মানিকছড়ি থানা এলাকায় রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত থাকা এসআই মোঃ তানভীর আহতাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যোগ্যাছোলা এলাকা থেকে কয়েকজন মাদক কারবারি সিএনজি ও মোটরসাইকেল যোগে অবৈধ দেশীয় তৈরি চোলাইমদ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাপমারা এলাকায় রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে পুলিশ। যোগ্যাছোলা থেকে আসা একটি সিএনজি ও মোটরসাইকেল চেকপোস্ট স্থাপন দেখে সিএনজি ও মোটরসাইকেলে থাকা ছয় মাদক কারবারি পালিয়ে গেলেও মোটরসাইকেল চালক মোঃ দেলোয়ার হোসেন (২৭) ও মাদক কারবারি মোঃ কামাল হোসেন (৪৫) নামের দুজনকে আটক করে পুলিশ। পরে তল্লাশী চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।