শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে শিশু সহ আহত ৩০

১০১

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
বান্দরবানের বেড়াতে আসা পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ ৩০জন পর্যটক গুরুতর আহত হয়েছে। শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার রেইছা ক্যাম্প সংলগ্ন ঢালুতে নামার সময় এই ঘটনাটি হয়।

আহতরা সবাই চট্টগ্রামে আগ্রাবাদ এলাকায় বেপারি পাড়া বাসিন্দা। তবে আহতদের দু’একজনের নাম পাওয়া গেলেও পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বান্দরবান- কেরানীহাট সড়কের রেইছা ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস উল্টে যায়। এঘটনায় বাসের ভিতরে থাকার শিশুসহ বেশ ৩০জন পর্যটক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, রেড ক্রিসেন্ট সদস্যরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত পর্যটক দিদারুল আলম ও সোখিনা আক্তার বলেন, শুক্রবার সকালে পর্যটক নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদ বেপারি পাড়া থেকে ৫০ জনের পর্যটকদের নিয়ে বান্দরবানের আসে বাসটি। বেড়ানো শেষে চট্টগ্রামে উদ্দ্যেশ্যে রওনা দিলে ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যায়। বাসের ভিতরে থাকা শিশুসহ অনেকজন আহত হয়। এদিকে আহত পর্যটকদের দেখতে ছুটে যান বান্দরবান পৌর মেয়র শামসুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা।

ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বাস উল্টে বেশ কয়েকজন শিশুসহ গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বান্দরবানে ডেপুটি সিভিল সার্জন ডা. নয়ন সালাউদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসা জন্য শিশুসহ ৬ জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। তবে এ ঘটনায় অধিকাংশ শিশুরা গুরুতর আহত হয়েছে।