শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

৪ (চার) কর্মী হত্যা ঘটনায় বিচার দাবি

খাগড়াছড়ির পানছড়ি বাজার ফের বয়কটের ঘোষণা দিল ইউপিডিএফে

৮৮

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়িতে চাঞ্চল্যকর বিপুল-সুনীল-লিটন ও রুহিনদের খুনীদের গ্রেফতার ও আইনানুগ পদক্ষেপ গ্রহণে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় ইউপিডিএফ পানছড়ি ইউনিট আগামী ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে ফের পানছড়ি বাজার বয়কট করার ঘোষনা দিয়েছে ইউপিডিএফ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আবারো বাজার বয়কট ঘোষনা দেওয়া স্থানীয় ব্যবসায়ী সহ শহরের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা বানিজ্যের বেকায়দায় পড়েছে। ফলে অর্থনৈতিকভাবে ব্যবসা সংশ্লিষ্ট সকলকেই ক্ষতি গুনতে হবে। ইউপিডিএফ এর ৪ (চার) কর্মী হত্যা ঘটনায় বিচার দাবিতে তারা রাজনৈতিক কর্মসুচী পালন করে আসছে।

উল্লেখ্য, বিপুলসহ চার তরুণ নেতার খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ইউপিডিএফ পানছড়ি ইউনিট গত ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে পানছড়ি বাজার বয়কটের ডাক দেয়। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার বয়কট স্থগিত করা হয়। কিন্তু খুনিদের গ্রেফতারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় আবারো বাজার বয়কটের ডাক দেয় ইউপিডিএফ। শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাজার বয়কটের বিষয়টি নিশ্চিত করা হয়।