শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে

৯২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান চৌধুরী, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সফর আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা। অনুষ্ঠান পরিচালনায় সিনিয়র শিক্ষক জগদীশ সরকার সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, ছাত্র-ছাত্রী অভিভাবকের উদ্দেশ্যে বলেন, খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু ও যুবদের পর্যায়ে এর মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থীরাই আগামীতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সাজু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি পূর্ণ মনি ত্রিপুরা (কার্বারী), পেরাছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চায়না ত্রিপুরা, ইউপি সদস্য ম্রাসাথোয়াই মারমা, সহ অত্র বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ. দা) ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন।