শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লামায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া মহিষ হেফাজতে রেখে বিপাকে ইউপি চেয়ারম্যান

১০৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
রাতের আঁধারে দুর্বৃত্তদের ফেলে যাওয়া মহিষ হেফাজতে রেখে বিপাকে পড়েছেন বলে দাবি করেছেন। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল হোসাইন চৌধুরী সহ তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য দিয়ে সংবাদ প্রচার করার প্রতিবাদে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে লামা প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন তিনি।

আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল হোসাইন চৌধুরী বলেন, ‘ডাকাতির মহিষ চেয়ারম্যানের বাড়িতে’ শীর্ষক একটি সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া এবং সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এতে ষড়যন্ত্রকারী একটি মহল আমার পারিবারিক রাজনৈতি ঐতিহ্য, সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। মিথ্যা কাল্পনিক, মানহানিকর ও মনগড়া তথ্যটি আমার দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদের মনগড়া বর্ণনায় আমাকে ও আমার পরিবার সন্তানাদিকে হেয় করার অপচেষ্টা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আসল ঘটনার বর্ণনা দিয়ে চেয়ারম্যান বলেন, “৯ ফেব্রুয়ারি গভীর রাতে আমার সন্তান ভাগিনাসহ তিনজন মিলে মৎস্য প্রজেক্ট থেকে মোটর সাইকেল করে খামারে যাচ্ছিলেন। পথে তাদের বাইকের আলো দেখে ডুলহাজারা উলবুনিয়া ৫ নং ওয়ার্ড পশ্চিমদিকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি মহিষ রেখে পালিয়ে যায়। ঘটনার তাৎক্ষনিকতায় কিছু বুঝে উঠতে না পেরে মহিষটিকে নিরাপদ স্থান, আমার গরুর গোয়ালে বেঁধে রেখে তারা পূনরায় প্রজেক্টে চলে যায়। গভীর রাত হওয়ায় এই বিষয়টি বাড়ির অন্যদেরকে জানাতে পারেন নাই ছেলেরা। পরদিন (১০ ফেব্রুয়ারি) সকালে জানতে পেরে সাথে সাথে আমি চকরিয়া থানাকে অবহিত করি, এর পরপরই পুলিশ এসে মহিষটি নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান নুরুল হোসাইন আরো বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সমাজের মানুষের সম্মান হানির একটি বড় মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে যা দু:খজনক। কিন্তু পত্রিকার সাংবাদিকরা নিরপেক্ষতা বজায় রেখে প্রাপ্ত কোনো তথ্যের প্রকৃত ঘটনা সরেজমিন জানাটা অপরিহার্য। তিনি মনগড়া মিথ্যা তথ্য রটনাকারীদের এহেন দায়িত্বজ্ঞানহীন ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।