শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রামগড়ে ফসলি জমি থেকে মাটি কাঁটার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা

১৫২

॥ রামগড় প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ে ফসলি কৃষি জমি থেকে মাটি কাঁটার দায়ে মোঃ হারুন নামে ১ ব্যাক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জানুয়ারী) রাতে রামগড় পৌরসভাধীন মুহামনি বিজিবি ক্যাম্পের পিছনে ফসলি কৃষি জমি থেকে মাটি কাঁটার অপরাধে র উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ০৮ নং পৌর ওয়ার্ডের ফেনীর কুল নিবাসী মোঃহারুন নামে ১ ব্যাক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন বলেন,মহামুনি বিজিবি ক্যাম্পের পিছনে ফসলি কৃষি জমি থেকে মাটি কাঁটার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে সত্যতা পান। এসময় ভূমির মালিক ঘটনাস্থলে এসে নিজের অপরাধ স্বীকার করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী উক্ত ব্যক্তি মোঃ হারুনকে ভ্রাম্যমাণ আদালতে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।