শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

কাপ্তাই স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

১২৯

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকাল ১১টা হতে ২টা পর্যন্ত কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সিনিয়র শিক্ষক মোহাম্মদ হারুন উর-রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কবির হোসেন, বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, স্কুল শিক্ষক শফিকুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য, তরিক উল্লাহ্, নবী হোসেনসহ অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে অবসরজনীত প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন ও সিনিয়র শিক্ষক বাদল চন্দ্র দে কে অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়। এর আগে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র (বিউবো) স্কুল ও শহীদ শামশুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।