শিরোনাম
রামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছেশ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা

তিনটহরী উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আতিউল ইসলামের বিদায় সংবর্ধনা

৮২৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত সংবর্ধনা অনুষ্ঠারের আয়োজন করা হয়। একই সাথে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, ওসি (তদন্ত) মোঃ আজগর আলী, ইউপি ৃচেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ রাজ্জাকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।