শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজস্থলী উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা

১০০
॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা সভায় রাজস্থলীর বাঙালহালিয়া বাজারের ফুটপাত দখল সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে। প্রশাসনের কর্মকর্তাগন এসব বিষয়ে গুরুত্ব সহকারে দেখেন। 
বুধবার (৩১ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, রাজস্থলী উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে অভিযান, মাদক, বাল্য বিবাহ, মানব পাচার, ফুটপাত দখল মুক্ত, বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ এলাকায় ছিনতাইয়ের বিষয়ে ও আলোচনা করা হয়। এবিষয় গুলো নিয়ে প্রশাসনের কঠোর নজরদারি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। সভাপতির বক্তব্যে ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন অতীতের তুলনায় রাজস্থলী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন-সম্প্রতি অনুষ্টিত  জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহন যোগ্য ও শান্তিপূর্ণ করার জন্য সকল কে আন্তরিক ধন্যবাদ জানান।
আইন-শৃঙ্খলা সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যলয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপজেলার মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। এতে নির্বাহী অফিসার প্রতিটি দপ্তরের সাথে কথা বলেন এবং দপ্তরসমূহ জনসাধারণ কে বর্তমান সেবা প্রদান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা উপস্থিত ছিলেন।