শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আইএফআইসি ব্যাংক রামগড় উপ-শাখা উদ্বোধন

১০০

॥ রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) দুপুর ০১টায় রামগড় পৌরসভার মাষ্টারপাড়া হাফেজ শপিং কমপ্লেক্সে ভবনের দ্বিতীয়তলায় ব্যাংকটির উপ শাখা উদ্বোধন করা হয়।

ব্যাংকের উপ শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। ব্যাংকটির রামগড় উপ শাখার ইনচার্জ কৌশিক চন্দ্রের সঞ্চালনা ও ফটিকছড়ি উপজেলার শাখা ব্যবস্থাপক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ির ব্রাঞ্জের উপ ব্যবস্থাপক জয়নুল আবদিন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,মাষ্টারপাড়া ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্যাহ সহ প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথির ফিতা কেটে উপশাখার উদ্বোধন ঘোষণা করেন।