শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে পল্লী উনয়নের ভূমিকা আরও সুদৃঢ় হবেজাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ সমবায়ীকে ঋণ ও চারা প্রদানআপনার সফলতা অন্যকেও বলুন: জেলা প্রশাসক নাজমা আশরাফীচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা’র ভয়েস হান্ট সিজন-৩ প্রস্তুতি সভাখাগড়াছড়ির দীঘিনালায় বলাৎকারের অভিযোগে আটক-১বড়ুয়া জন কল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বিহার কমিটির অভিষেক অনুষ্ঠিতজুলাই গণহত্যা, গুম ও খুনের বিচার দাবীতে খাগাড়াছড়িতে গণমিছিলমাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা সার ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে নজরুল বর্ষ উদযাপনবান্দরবনের রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন লে. কর্ণেল কামরুল হাসান

৮২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

মাটিরাঙ্গার আইন-শৃঙ্খলা রক্ষাসহ মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি বলেন, মাটিরাঙ্গায় চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি ও চোরাচালান মাটিরাঙ্গায় কোন ধরনের অপরাধ বরদাস্ত করা হবেনা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালের দিকে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম, গুইমারা থানার এসআই মোঃ জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গনমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।