শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে পল্লী উনয়নের ভূমিকা আরও সুদৃঢ় হবেজাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ সমবায়ীকে ঋণ ও চারা প্রদানআপনার সফলতা অন্যকেও বলুন: জেলা প্রশাসক নাজমা আশরাফীচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা’র ভয়েস হান্ট সিজন-৩ প্রস্তুতি সভাখাগড়াছড়ির দীঘিনালায় বলাৎকারের অভিযোগে আটক-১বড়ুয়া জন কল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বিহার কমিটির অভিষেক অনুষ্ঠিতজুলাই গণহত্যা, গুম ও খুনের বিচার দাবীতে খাগাড়াছড়িতে গণমিছিলমাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা সার ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে নজরুল বর্ষ উদযাপনবান্দরবনের রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কাপ্তাইয়ে সুফলভোগী খামারীদের মাঝে উপকরণ বিতরণ

৮৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাসচাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় সুফলভোগীদের উপকরন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০জানুয়ারি) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রাণীসম্পাদ দপ্তরে ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ৬ জন সুফলভোগী খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

এসময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ কে এম ফজলুল হক, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী উপস্থিত থেকে সুফলভোগীদের হাতে উপকরণ তুলে দেন।

কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী জানান সাইলেজ প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে পাহাড়ের উৎপাদিত উন্নত জাতের কাঁচা ঘাসকে ( নেপিয়ার, পারা ও জার্মান ইত্যাদি) সংকটের মুহূর্তে কিভাবে ব্যবহার করা যায়, তার জন্য সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।