শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মন্ত্রীপরিষদ বিভাগের আয়োজন ও জেলা প্রশাসনের সহযোগিতায়

খাগড়াছড়িতে জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

৭৮

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন, ২০০৯” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালশ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের প্রশাসনিক-সংস্কার অধিশাখার যুগ্ম সচিব মোসাঃ সুরাইয়া বেগম।

এতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রীপরিষদ বিভাগের তথ্য অধিকার অধিশাখার উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক, মন্ত্রীপরিষদ বিভাগের শুদ্ধাচার অধিশাখার উপসচিব মুহাম্মদ নাজমুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব নাজমুল আরা সুলতানা, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোঃ জসীম উদ্দিন-পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ জেলার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।