শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাইয়ে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৬২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

‘আত্ম মর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’ এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এবং কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের যৌথ আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে।

রবিবার সকাল দিবসটি উপলক্ষে চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রে  র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল প্রোগ্রাম ম্যানেজার শিমসন চাকমা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসক ডাঃ বিলিয়ম সাংমা, ডাঃ শৌয়েংগি, নার্সিং সুপার ভাইজার নমিতা মিত্র।

আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠ প্রাচীনতম একটি রোগ। কুষ্ঠ সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়েই নিয়মিত এর চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। এটা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সরকারের পাশাপাশি সকলকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে। এছাড়া ১৯১৩ সালের প্রতিষ্ঠিত এই প্রাচীনতম চন্দ্রঘোনা কুষ্ট কেন্দ্র বর্তমানে বিভিন্ন প্রতিকুলতা কাটিয়ে ও কুষ্ঠ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তাই প্রতিষ্ঠানটির সহযোগীতার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়। চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের রোগী, রোগীদের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।