শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রাঙ্গামাটিতে ডাক্তারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

৮৮

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে কর্মরত চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল চাকমার ওপর হামলাকারী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে রাঙ্গামাটি সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বসু মিত্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রভাষক ডা. সাইনী তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন ডাক্তার মানুষের জীবন বাঁচাতে সেকেন্ড গড হিসেবে আমরা জানি। সেই গুণী মানুষের উপর ন্যাক্কারজনক হামলা আজকে রাঙামাটি সমাজ অত্যন্ত উদ্ধিগ্ন। এমন ন্যাক্কারজনক ও নিন্দনীয় হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনা সামাজিক উদ্যোগে সমাধানের চেষ্টা করা হলেও সমাধান করা সম্ভব হয়নি যার কারণে আদালত পর্যন্ত দৌড় গড়ায়।

বক্তারা আরও বলেন, মহামান্য আদালত ৩জন আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এতোদিন অতিবাহিত হওয়ার পরও আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। আসামীরা যদি গ্রেফতার না হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের অপরাধ পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। আসামীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির জোর দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর রাত ১০টায় রায়বাহাদুর সড়কে ডা. রমেল চাকমা সাইকেলিং করতে বের হন। এসময় একটি বেপরোয়া গাড়ি এসে রোমেলের সাইকেলটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর প্রতিবাদ করলে আসামীরা রোমেল চাকমার উপর হামলা করে। এতে রোমেল চাকমা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে আইনের আশ্রয় নেন তিনি।