শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়িতে ১ হাজার ৪০ লিটার চোলাই মদসহ দুইজন আটক, গাড়ি জব্দ

৩৭

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে পাচারকালে এক হাজার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা সদর গোলাবাড়ি ইউনিয়নের কৈবল্যপীঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আকটকৃতরা হলেন মোবারক হোসেন ও নাসির উদ্দীন। উভয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাসিন্দা। খাগড়াছড়ি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, পিকআপে করে কৌশলে চোলাই মদ বহন করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা সদেরর চেঙ্গী ব্রিজ সংলগ্ন মহাসড়কের উপর সন্দেহ হওয়ায় একটি মালবাহী পিকআপ দাঁড় করিয়ে জিজ্ঞসাবাদ করা হলে চোলাই মদের সন্ধান মেলে। পরে ২৫টি কন্টেইনার ভর্তি ১ হাজার ৪০ লিটার মদসহ গাড়ির চালক, হেল্পারকে আটক করা হয়। জব্দ করা হয়েছে গাড়িটিও।

পিকআপে করে নিচে কন্টেইনার ভর্তি চোলাই মদ ও উপরে ভূষি ভর্তি বস্তা বোঝাই করে একটি চক্র নিয়মিত চোলাই মদ চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাচার করে আসছিলো বলেও জানিয়েছেন ওসি মোঃ শামসুজ্জামান। বিকালে পুলিশ সুপার মুক্তা ধর সাংবাদিকদের বলেন, গরুর খাদ্যে অভিনব পদ্ধতিতে এক হাজার ৪০ লিটার মদসহ গাড়ির চালক, হেল্পারকে আটক করা হয়। গাড়িটিকেও জব্দ করা হয়। এর ধারা অব্যাহত থাকবে।