শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়িতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া সমাপনী অনুষ্ঠান

৩৭
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। প্রধান অতিথি বলেন, খেলাধূলা শরীর সুষ্ঠ রাখে এবং মনোবল বৃদ্ধি করে। বর্তমানে পাহাড়ের খেলোয়াড়রা কিন্তু দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের কাছে দেশের নাম উজ্জ্বল করেছে। এর ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
এসময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) এস. এম. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোঃ জসীম উদ্দিন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সফর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন সহ প্রমুখ। সভা শেষে নয় উপজেলা থেকে ৩৬টি ইভেন্টে প্রায় অংশগ্রহনকারী শতাধিক স্কুল-শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।