শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

৪৩০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন ১নং ওয়ার্ডে সীতাপাহাড় এলাকায় গরু চড়াতে গিয়ে বন্যহাতির আক্রমনে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় সীতার পাহাড় জামাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থী অংশেহ্লা মারমা (১৪) চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে। সে বাঙালহালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

৩২২নং নারানগিরি মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী জানান, গরু চড়াতে গিয়ে উক্ত স্থানে ওই শিক্ষার্থী বন্যহাতির সম্মূখীন হয়েছিলেন। সেসময় কিছু বুঝে উঠার আগে হাতি তাকে আক্রমন করে বসে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমিও খোঁজখবর নিয়ে ছেলেটির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ধারণা করছি সীতাপাহাড় এবং জগনাছড়ির মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, আমরা খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।