শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অর্থদন্ড

১০৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোঃ কবির হোসেন (৪১) নামের একজনার কাছ থেকে ৪০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।

তিনি জানান, উপজেলার ডাইনছড়ি এলাকায় প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার খবরে সরেজমিনে গিয়ে তার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।