শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

জীবনের মূল্য ৮ লক্ষ টাকা, ডাক্তারের অস্থায়ী জামিন

১৫৬

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরাকে অর্ন্তবতীকালীন জামিন দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি আমলি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাফরিমা তাবাসসুম জামিন আবেদন মঞ্জুর করেন।

কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, ১০হাজার টাকা বন্ডে স্থানীয় এক বাসিন্দার জিম্মায় পরবর্তী পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত ডা. রাজেন্দ্র ত্রিপুরাকে অস্থায়ীভাবে জামিন দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দীন মজুমদার জানান, আদালতে আপসনামা দেন নিহত অটোচালক সুশান্ত চাকমার স্ত্রী সুনজিতা চাকমা। ওই আপসনামায় এটিকে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।

সূত্রে জানা গেছে, ক্ষতিপূরণ বাবদ ৮ লাখ টাকার মধ্যে আদালতে আপসনামা দেওয়ার আগে এ দিন নিহতের স্ত্রীকে নগদ তিন লাখ টাকা দেন ওই চিকিৎসক। পরবর্তী ধার্য তারিখে আরও তিন লাখ টাকা এবং তার পরের ধার্য তারিখে অবশিষ্ট দুই লাখ টাকা পরিশোধ করার কথা রয়েছে।

এর আগে গত সোমবার বিকেলে মদ্যপ অবস্থায় নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে খাগড়াছড়ি ফেরার পথে পানছড়ি উপজেলার পোড়াবাড়ি এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেন ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোচালক সুশান্ত চাকমা। পরবর্তীতে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখনো মাতাল ছিলেন ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরা। অথচ আইন অনুযায়ী ডোপটেস্ট করানোর কথা থাকলেও তা এড়িয়ে গেছে পুলিশ।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আজম জানান, সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের পর চিকিৎসক রাজেন্দ্র ত্রিপুরাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। মামলার বাদী পুলিশ। এ ছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।