শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মাটিরাঙ্গায় বিএনপির লিফলেট বিতরণ

১০৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তারের নেতৃত্বে গণসংযোগ করে এসব লিফটের বিতরণ করা হয়।

আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে নিরুউৎসাহিত করা হচ্ছে জানিয়ে শাহেনা আক্তার বলেন, অসহযোগ আন্দোলন জোরদার করে এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি মাজেদা আক্তার, সাধারণ সম্পাদক জরিনা বেগম, পৌর মহিলাদলের সভাপতি জয়শ্রী দে, সাধারণ সম্পাদক তানজিলা সুলতান তার সাথে ছিলেন।