শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ডা: স্টিফেন চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী পালন

১২৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক প্রয়াত ডা: মং স্টিফেন চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২৩ডিসেম্বর) সকাল ৮টায় হাসপাতালের পক্ষ হতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ প্রার্থনা করা হয়।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডা: প্রবীর খিয়াংয়ের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, স্টাফ এবং নার্সরা প্রয়াত পরিচালক ডা: মং স্টিফেন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। হাসপাতালের প্রোগাম ম্যানেজার শিমসোন চাকমার সঞ্চালনায় এসময় বাইবেল পাঠ ও প্রার্থনা সভা পরিচালনা করেন পরিচালক ডা: প্রবীর খিয়াং।

স্মৃতিচারণ করেন কমিউনিটি হেলথ প্রোগাম প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, সিনিয়র নার্স নমিতা মিত্র এবং হাসপাতালের প্রশাসন বিভাগের স্টাফ সৌমেন খিয়াং।এবং প্রার্থনা সভা পরিচালনা করেন হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন ময় বম।

উল্লেখ্য, ২০১৫ সালে ডা: মং স্টিফেন চৌধুরী হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরিচালকের বাসভবনে মৃত্যু বরণ করে।