শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

‘স্মাইল বাংলাদেশ’ এর উদ্যোগে মানিকছড়িতে কম্বল ও খাবার বিতরণ

১৫৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত জনপদে ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করেছে চট্টগ্রামের বহুল পরিচিত সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল বাংলাদেশ।

শুক্রবার যোগ্যাছোলা ইউনিয়নে প্রত্যন্ত আসারতলী এলাকায় সকাল সাড়ে ১০টায় স্মাইল বাংলাদেশ প্রতিনিধিরা শতাধিক শীতার্তদের মাঝে মাতৃছায়া কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুল প্রাঙ্গনে এবং গভামারা এলাকার অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন স্মাইল বাংলাদেশ সদস্যরা। এছাড়া উপজেলা সদর গুচ্ছগ্রাম এলাকায় অবস্থিত দারুল ইহসান মাদ্রাসায় শতাধিক এতিম শিশুদের মাঝে দুপুরে খাবার পরিবেশন করলেন তারা।

এ সময় যোগ্যাছোলা ইউপি সদস্য মোঃ মান্নান, স্মাইল বাংলাদেশ সংগঠনের পরিচালক মোঃ নজরুল ইসলাম জয়, সদস্য শাহদাত হোসেন, পার্থ সরকার, তুহিনা আক্তার, নুসরাত জাহান, উম্মে হুমায়রা, প্রিয়সী, উম্মে হাবিবা, ফারহানা আলম নিশাত, মাতৃছায়া কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, মানিকছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশন এডমিন খালেদ হাসান, মাইন উদ্দিন রাফি, মোঃ আরিফ প্রমূখ উপস্থিত ছিলেন।

স্মাইল বাংলাদেশ সংগঠনে পরিচালক মোঃ নজরুল ইসলাম জয় বলেন, স্মাইল বাংলাদেশের উদ্দেশ্য হলো সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো। তারই অংশ হিসেবে পাহাড়ে বসবাসরত সুবিধা বঞ্চিত পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর মাঝে শীতের কষ্ট লাগবে কম্বল বিতরণ করা হয়েছে। সমাজের এমন অসহায় মানুষ গুলোর পাশে দাড়াতে পেরে আনন্দবোধ করেন সংগঠনে সদস্যরা।