শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

দীঘিনালায় ত্রিপুরাব্দের বর্ষবরণ অনুষ্ঠান ‘ত্রিং বিসিকাতাল’

১২০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় নানা আয়োজনে মধ্যদিয়ে পাহাড়ের অন্যতম বৃহৎ জনগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের ‘ত্রিং বিসিকাতাল’ অর্থাৎ বর্ষবরণ উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্ধোধন করেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা মিঠু।

শোভাযাত্রাটি দীঘিনালা ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বোয়ালখালী বাজার প্রদক্ষিণ শেষে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা ও বিশেষ অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করেন। পরে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী রিসা দিয়ে অতিথিদের বরণ করা হয়। এর পর ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গড়াইয়া নৃত্য প্রদর্শন শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সব শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ দীঘিনালা আঞ্চলিক শাখার সভাপতি খোকন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য রজিৎ নারায়ন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ দীঘিনালা আঞ্চলিক শাখার সভাপতি ঘনশ্যাম ত্রিপুরা মানিক, সাধারণ সম্পাদক বিভাস ত্রিপুরা ওমেন, কেন্দ্রীয় যুব কল্যাণ কমিটি’র যুগ্ন সাধারণ সম্পাদক তপু ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ দীঘিনালা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শীরশ কান্তি ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।