শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়ির রামগড়ে পিসিএনপির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত

১০২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা ও পৌর শাখার আয়োজনে ১৯৮৬ সালের ২২শে ডিসেম্বর পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী শান্তিবাহিনী কর্তৃক রামগড়ে নৃশংস গণহত্যার শিকার নাগরিকদের স্বরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় রামগড় উপজেলা প্রেস ক্লাব হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রামগড় পৌর কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সঞ্চালনায় রামগড় উপজেলা কমিটির সভাপতি আবুল খায়ের কন্ট্রাকটার এর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও খাগড়াছড়ি জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন দুলাল, পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা পরিষদ নেত্রী রোকেয়া বেগম প্রমুখ।

শোকসভায় নিহতদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে নিহতদের পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন নেতৃবৃন্দ।