শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

অবৈধ কর্মকাণ্ডকে বিজিবি’র পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না

রামগড়ে এবার টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

১০৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার মন্দির ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করেছে রামগড় প্রশাসন, পুলিশ ও ৪৩ বিজিবির সমন্বেয় গঠিত উপজেলা টাস্কফোর্স কমিটি। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মিস.মমতা আফরিন ও থানার ওসি দেব প্রিয় দাস এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে মদ ও ফেনসিডিল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মন্দির ঘাট এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স টিম। এসময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ১৯২ বোতল মদ ও ৪৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়,যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৮৭ হাজার তিনশত টাকা। মদ ও ফেনসিডিল ধ্বংস করার জন্য বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন জানান, টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে রামগড় কে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।