শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

অবশেষে ইউপিডিএফ’র ৩ নেতাকর্মীকে জীবিত উদ্ধার

১৯৮

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ’র তিন নেতাকর্মীকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) গভীর রাতে প্রায় ঘন্টাখানেক অভিযান চালিয়ে উপজেলার লতিবান ইউপির তারাবন ছড়া এলাকার পরিত্যক্ত এক জুমঘর থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

উদ্ধার হওয়া তিন ইউপিডিএফ কর্মীরা হলো নীতিদত্ত চাকমা, প্রকাশ ত্রিপুরা, হরিকমল ত্রিপুরা। বর্তামানে তাদের তিনজনকেই পানছড়ি থানার হেফাজতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দুর্বৃত্তরা ইউপিডিএফ’র চার জন নেতাকে গুলি করে হত্যা করে এবং তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার দায়ে ইতোমধ্যেই পানছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ইউপিডিএফ চার দিনের প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেছে।