শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

বান্দরবানে নৌকার জয়ের লক্ষ্যে রুমায় উঠান বৈঠক

১৪১

॥ বান্দরবান প্রতিনিধি ॥
দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের নৌকা প্রার্থী বীর বাহাদুর উশৈসিংকে জয়ের লক্ষ্যে রুমা উপজেলা পাইন্দুতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রুমা পাইন্দু ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই বৈঠক হয়।

এসময় পাইন্দু ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা সভাপতিত্বে সুশীল সমাজের এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। পাইন্দু চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর বাহাদুর ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না। এলাকার উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্র্বিশেষে এলাকার স্বার্থে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয়ে কাজ করতে হবে।

এরই মধ্যে নৌকার বিজয়ের লক্ষ্যে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। বিপুল ভোটে নৌকার বিজয়ের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা সহ নিয়োমিত উঠান বৈঠক করে যাচ্ছেন।