শিরোনাম
বান্দরবনের লামায় সরই উচ্চ বিদ্যালয়ের অবকাঠোমোর কাজ ৩৫ বছরেও শেষ হয়নিপাহাড়ের বিলুপ্তপ্রায় সংস্কৃতি রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সজাগ থাকতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরুজিয়াউর রহমান-ই পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে রূপরেখা তৈরি করেছিলেন: মীর হেলালআর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদু উত্তর ইয়ারাংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়বান্দরবনের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ ৬ ঘন্টা পর উদ্ধারমানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইনকাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটি

রামগড়ে দুই শতাধীক শিশুকে কুরআনের সবক দিলো ইসলামি ফাউন্ডেশন

১০০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সপ্তম পর্যায়ে সহজ কুরআন শিক্ষার সবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা কোর্ট জামে মসজিদে সহজ কুরআন শিক্ষা কার্যক্রমে উপজেলার ১৯টি মসজিদের প্রায় দুইশত শিশু শিক্ষার্থীদের এ সবক প্রদান করা হয়।

ইসলামি ফাউন্ডেশন রামগড় শাখার ফিল্ড সুপারভাইজার এরশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। বিশেষ অতিথি ছিলেন, ইসলামি ফাউন্ডেশন রামগড় শাখার অতিথি সদস্য আলী আজগর, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, নিজাম উদ্দিন, ইসলামি ফাউন্ডেশন মডেল কেয়ারটেকার মোঃ ইসমাইল, সাধারণ কেয়ারটেকার কাজী সরওয়ার, আবদুল্লাহ আল মামুনসহ প্রমুখ। পরে অনুষ্ঠানের আগত ১৯টি মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের জন্য প্রতিটিতে ৫টি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতা আফরিন।