শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রামগড়ে ১২ ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা

১৪৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ১২ মুদি ব্যবসায়ী ও পাইকারি আড়তদারে অভিযান চালিয়ে অর্থদন্ড করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা করা হয়।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের নেতৃত্বে রামগড় বাজার এলাকায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায়, কৃষি বিপনন আইন ২০১৮ ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১২টি মুদি ব্যবসায়ী ও পাইকারি আড়তদারকে ভ্রাম্যমাণ আদালতে ৩ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।