শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণমাটিরাঙ্গায় নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ ও সনদ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশপর্যটকদের সাথে দূর্ব্যবহার করায় বান্দরবানের থানচিতে তিন গাইড বহিস্কারপ্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজা

রামগড় সীমান্তে অবৈধভাবে প্রবেশের দ্বায়ে ভারতীয় দুই নাগরিক আটক

৯১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সীমান্তে খেদাছড়া এলাকা থেকে অবৈধভাবে প্রবেশের দ্বায়ে ভারতীয় দুই নাগরিক আটক করেছে রামগড় ৪৩ বিজিবি। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় রামগড় ৪৩ বিজিবি এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক ছোটখেদা এলাকায় স্থান হতে দুই জন ভারতীয় নাগরিক পুষ্প রাণী দাস (৬০), স্বামী-রণজিত দাস ও দিপংকর দাস (৩১) পিতা-রণজিত দাস উভয়ের গ্রাম-৮নং কালীনগর দাসের দড়, পোঃ কালীনগর, থানা-হারউড পয়েন্ট কোটাল এবং জেলা-দক্ষিণ পরগণা) ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে আটক করা হয়।

বিজিবি সুত্র জানায়, তারা গত ০৮ ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগণা হতে আগরতলা পর্যন্ত ট্রেনযোগে এবং আগরতলা হতে বাস-যোগে উদয়পুর আসে, উদয়পুর হতে বাসযোগে সাবরুম হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

উল্লেখ্য,পুষ্প রাণী এর ছোট ভাই বিনদ দাস, ৩৪ নং ওয়ার্ড, পাথরঘাটা, কোতয়ালী, চট্টগ্রামে বসবাস করে। তার বাড়িতেই আসার উদ্দেশ্যে তারা বাংলাদেশে প্রবেশ করে। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, আটককৃত ভারতীয় নাগরিকদের কে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।