শিরোনাম
রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণমাটিরাঙ্গায় নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ ও সনদ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশপর্যটকদের সাথে দূর্ব্যবহার করায় বান্দরবানের থানচিতে তিন গাইড বহিস্কারপ্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্য

রামগড়ে বিজিবির অভিযানে মোটরসাইকেল ও ভারতীয় রুপি সহ আটক ৩

১৭৪

॥ মোঃ মাসুদ রানা,রামগড় ॥

খাগড়াছড়ির রামগড়ে বংলাদেশ-ভারত সীমান্তের ফেনীনদীর পাড় হতে রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল দুইটি ও ৪ হাজার রুপিসহ চোরাকারবারীকে ৩ জনকে আটক করা হয়েছে।

রামগড় বিজিবি জোন সূত্রে জানা যায়, রামগড় সদর ইউপির ছোট খেদা এলাকায় ভারত সীমান্তের ফেনী নাদীর পাড় হতে চোরাই পথে আনা ভারতীয় ২টি মোটরসাইকেল সহ রামগড় সদর ইউপির কাশিবাড়ী গ্রামের লিটন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম, মালাপ্রু মারমার ছেলে উচিং মং মারমা এবং রাঙ্গামাটির কাউখালীর হারাগাজী এলাকার চাউক্রই মারমার ছেলে প্রাইং চিং মারমা কে কাশিবাড়ী বিওপির একটি বিজিবি টহল দল আটক করেছ। আটকের পর তাদের দেহ তল্লাশী করে ৪,০০০ ভারতীয় রুপি উদ্ধার করা।