কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই টু রাঙ্গামাটি সড়কের আগর বাগান এলাকায় বন্য হাতির কারনে যাতায়াতে সাড়ে তিন ঘন্টা বিঘœ ঘটে। হাতির দেখে যানবাহনের যাত্রীরা ভয়ে তটস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয় মানুষ বন বিভাগকে খবর দিলে অনেক যাত্রী হাতির আক্রমন থেকে রক্ষা পায় বলে স্থানীয়রা জানিয়েছে। বৃহস্পতিবার (১৩আগস্ট২৬) বিকাল ৫টা হতে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সেখানে অস্থান করে হাতির দল।
স্থানীয় এবং বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বন্যহাতির একটি দল কাপ্তাই টু-রাঙ্গামাটি আগর বাগানের সড়কে এবং আশপাশে নিশ্চুপে দাঁড়িয়ে থাকে হাতির একটি দল। এসময় কাপ্তাই থেকে যাত্রী নিয়ে রাঙ্গামাটি আসার সময় হাতির দলটি দেখে অনেক যানবাহন সেখানে আটকে পড়ে। পরে স্থানীয় জনসাধারণ বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান দ্রুত তাঁদের লোকজন ও ইআরটি সদস্যদের সংবাদ দিয়ে ঘটনাস্থলে গিয়ে আতশবাজি, ফাঁকা গুলিছুড়ে এবং গাড়ির হর্ণ বাজিয়ে হাতির দলটিকে বনের মধ্যে সড়িয়ে দেয়। একপাশ দিয়ে সড়িয়ে দিলে পরে আবার কাপ্তাই প্রবেশ পথে এসে বন্য হাতি সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এসময় দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন (ডিএফও), বন্য হাতির তান্ডবের মুখে পড়ে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান ও বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, সন্ধ্যার পর কোন যানবাহন যেন কাপ্তাই টু রাঙ্গামাটি সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করে।
বিভাগীয় কর্মকর্তা, বনকর্মী ও ইআরটি সদস্যদের প্রচেষ্টায় ওই সড়ক দিয়ে যান চলাচল দ্রুত বন্ধ করে দেয়। ফলে বন্য হাতির আক্রমণ থেকে অনেক যাত্রী প্রাণে রক্ষা পায়। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান আমি এই সড়ক দিয়ে রাঙামাটি থেকে কাপ্তাই আসতে ছিলাম হঠাৎ হাতি সড়কে দেখা যায়। তিনি সন্ধ্যার পর ওই সড়ক দিয়ে চলাচল করতে সকলকে সর্তক করেন।
রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ (ডিএফও) জানান, কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে সন্ধ্যার পর ওই পথে চলাচল না করে। সকলকে এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করেন।