শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

২

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
প্রত্যন্ত অঞ্চলের মানুষের সার্বিক কল্যাণে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা একের ও এক মানবিক কাজ করে যাচ্ছে। এবারও শান্তি সম্প্রীতি উন্নয়ন এই প্রতিপাদ্যে বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। তাঁদেও এই কর্মসুচী অব্যাহত রাখবে বলেও জানিয়েছে বিজিবি’র সদস্যরা।

বৃহস্পতিবার ১৩ আগস্ট (২৭ বিজিবি) মারিশ্যা জোন এর আয়োজনে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক সাধারণ মানুষকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এসময় (২৭ বিজিবি) মারিশ্যা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি, জোনের মেডিকেল অফিসার মেজর ডা. অমিত কুমার শাহা সহ জোনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন, ২৭ বিজিবি মারিশ্যা জোন সিমান্তে নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে।