শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালি

৩

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হেডম্যান টিলা এলাকায় বর্ণাঢ্য পথযাত্রা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

হেডম্যান টিলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত র‌্যালিতে স্থানীয় মুসল্লি ও যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালিতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

আয়োজনে সভাপতিত্ব করেন হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, মাওলানা মোহাম্মদ মাহাবুব আলম রেজভীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।