শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশ

২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
গর্ভামেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করার লক্ষ্যে কাপ্তাইয়ে ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১৩আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে এ ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। এসময় তিনি বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছে এবং কৃষি ঋণ মওকুফ করে দিচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকারের ইসতেহার ও উন্নয়নের কথা তুলে ধরেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবিব, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সরকারি বিভিন্ন কর্মসূচি, সুযোগ-সুবিধা ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।