শিরোনাম
রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণমাটিরাঙ্গায় নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ ও সনদ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশপর্যটকদের সাথে দূর্ব্যবহার করায় বান্দরবানের থানচিতে তিন গাইড বহিস্কারপ্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্য

মাটিরাঙ্গায় নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ ও সনদ বিতরণ

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পাহাড়ে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে আয়োজিত দুই সপ্তাহব্যাপী “গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১৩আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও বিশেষ পুরস্কার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি। মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক আলতাফ মাহমুদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত এবং প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে নিলা ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ধারাবাহিকতায় মাটিরাঙ্গার ১৭ জন স্বাস্থ্যকর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দুর্গম এলাকার মানুষ যেন সময়মতো চিকিৎসাসেবা পান, এটাই একমাত্র লক্ষ্য। পাশাপাশি সেনাবাহিনীর এমন সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারিয়া, জেলা পরিষদ সদস্য শহীদুল ইসলাম সুমন এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল। এ ছাড়া পদস্থ সামরিক কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, প্রশিক্ষণ-সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট দুপুরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।