শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৪টি কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

১১৩

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, সুজিত তালুকদার, ধর্মেশ খীশা, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক মৃধা, অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, প্রিয়তোষ দত্ত, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, আব্দুল কুদ্দুস হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দন দত্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার, সদস্য রিপন তালুকদার, সদস্য স্বপন দেবনাথ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্ধ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনে নৌকার বিজয় করার লক্ষ্যে ১৪টি কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। একই সাথে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রধান করা হয়।