শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণমাটিরাঙ্গায় নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ ও সনদ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশপর্যটকদের সাথে দূর্ব্যবহার করায় বান্দরবানের থানচিতে তিন গাইড বহিস্কারপ্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজা

৭৫এ জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা মানবাধিকারের চরম লঙ্ঘন

১৩৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥
১৯৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিষ্পাপ শিশু রাসেলকে হত্যার মধ্যদিয়ে মানবাধিকারের চরম লঙ্ঘন করা হয়েছে। বঙ্গবন্ধু মৃত্যুর আগ পর্যন্ত জাতিকে মুক্ত করার জন্য, দেশের স্বাধীনতার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেনকে সেই মানুষটাকে স্ব-পরিবারে হত্যা করা হয়েছে। এখন বহির্বিশ্বে যেভাবে হামলা, হত্যা যুদ্ধ বিগ্রহ চলছে, নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে এটি প্রতি মহুর্তে মানবাধিকার লঙ্ঘন।

গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় “বিশ্ব মানবাধিকার। দিবস”-২০২৩ উপলক্ষে “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি” রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক অরূপ মুৎসুদ্দী এসব কথা বলেন।

সংগঠনের সহ সভাপতি মিসেস্ সুফিয়া কামাল ঝিমির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, বিমল কান্তি ঘোষ, রবীন্দ্রনাথ মাষ্টার। সোসাইটির নেতা মনু মরমুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক স্বরূপ মুৎসুদ্দী, প্রশিক্ষন সম্পাদক নিরোধ শীল, প্রচার সম্পাদক মোঃ তছলিম উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক অসীম চক্রবর্তি শংকু, সদস্য যথাক্রমে দীপক দে, সুলতানা আক্তার, হৃদয় দে প্রমুখ।

সভায় বক্তাগন বলেন, মানবাধিকার মানুষের জন্মগত অধিকার, এ অধিকার রক্ষায় সকলকে সম্মিলিত ভাবেই কাজ করে যেতে হবে। সভার আগে সকালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রায় অত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।